দাগনভূঞাজেলা সংবাদ

দাগনভূঞায় ক্যান্সারে মৃত কামাল পাশার পরিবারের পাশে প্রবাসী সংগঠন ’হৃদয়ে দাগনভূঞা’

দাগনভূঞা পৌরসভায় প্রবাসী সংগঠন ’হৃদয়ে দাগনভূঞা’ এর পক্ষ থেকে দুরারোগ্য মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দঃ আফ্রিকা প্রবাসী পৌরসভার জগতপুর গ্রামের সন্তান কামাল পাশা সবুজের পরিবারকে ৪ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওমর ফারুক খাঁন, পৌর কাউন্সিলর আবদুল কুদ্দুছ মিজান, সাবেক কাউন্সিল মহি উদ্দিন জুয়েল।

অনুষ্ঠানে অতিথিরা ’হৃদয়ে দাগনভূঞা’ সংশ্লিষ্ট সকল প্রবাসীদের এই মহৎ উদ্যোগে আর্থিক সহায়তা জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button