ফেনীর খবরদাগনভূঞা

দাগনভূঞা সিলোনীয়াতে ট্রাক চাপায় একজন নিহত

দাগনভূঞা প্রতিনিধি

দাগনভূঞা উপজেলার সিলেনিয়া বাজারে ত্রান আনতে গিয়ে ট্রাক চাপায় জাফর আহমেদ নামে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (২৮ আগষ্ট) দুপুরে সিলেনিয়া উচ্চ বিদ্যালের আশ্রয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জয়লস্কর ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামের অটোরিকশা চালক হুমায়ুন আহমেদ চলতি বন্যায় ঘর বাড়ী ডুবে যাওয়ায় স্ত্রী ও একমাত্র ছেলে জাফর ইসলাম কে নিয়ে স্থানীয় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে উঠে বুধবার দুপুরে সেচ্চাসেবকরা রান্না করা বিরিয়ানি বিতরণ করছিল এমন সময় ফেনী নোয়াখালী সড়কে একটি দ্রুত গামী ট্রাক তার মায়ের সামনে জাফর ইসলাম কে চাপা দেয় ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক  শিশু জাফর ইসলামকে মৃত ঘোষণা করে।   জাফর ইসলাম হুমায়ুন আহমেদের একমাত্র ছেলে। নিহতের পিতা হুমায়ুন জানান বাড়ীতে পানি কমে আসায় ঘর পরিস্কার করতে আমি বাড়ীতে যাই। এদিকে দুপুরে আশ্রয় কেন্দ্রের সামনে বিরিয়ানি আনতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছে। একমাত্র ছেলে কে হারিয়ে মা ও বাবা বারবার মুর্ছা যাচ্ছে।

ফেনী জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা:আসিফ ইকবাল জানান, ট্রাক চাপায় নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button