জাতীয় শোক দিবসে ফেনীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনী শহরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

রবিবার সকালে শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সহ পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন, পুলিশ সুপার পিবিআই, অতিরিক্ত পুলিশ সুপার সিআইডি, ফেনী সড়ক ও জনপদ বিভাগ, ফেনী সরকারি কলেজ, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস, এলজিইডি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যন্ট, পানি উন্নয়ন বোর্ড, জেলা ক্রীড়া সংস্থা, জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, জেলা শিক্ষা অফিস, জেলা মৎস্য অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, কৃষি সম্পসারন অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তর, ইসলামী ফাউন্ডেশন, কৃষিবিদ ইনস্টিটিউট, বিটিসিএল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী জলা কারাগার, জয়নাল হাজারী কলেজ, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জেলা খাদ্য নিয়ন্ত্রণের কার্যালয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফেনী ডেভেলেপমেন্ট কমিটি, রিসোর্স ইনিস্টিটিউট সেন্টার, বসতি সমাজ পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন, গ্রামীণ প্রোগ্রেস সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।

এরপর ফেনী জেলা আওয়ামী লীগের আয়োজনে ফেনী পৌরসভার লিবার্টি সুপার মার্কেটে অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি পিপি হাফেজ আহম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকারের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা লীগের সভাপতি জাহানআরা বেগম সুরমা, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, পৌর সভাপতি আয়নুল কবির শামীম প্রমুখ। শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।




