
দাগনভূঞা প্রতিনিধি
গত ৬ অক্টোবর বৃহস্পতিবার চট্টগ্রামের আবুল খায়ের রি রোলিং মিল হতে ট্রাক ভর্তি রড নিয়ে বরগুনার উদ্দ্যেশে রওনা দিলে পথিমেধ্যে দাগনভূঞা সততা পেট্রোল পাম্প পর্যন্ত আসলে রড় সহ ট্রাকটি চুরি হয়ে যায়। এনিয়ে গত ৭ অক্টোবর দাগনভূঁঞা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
ডায়েরিতে বাদী উল্লেখ করেন, খাঁন এন্টারপ্রাইজ, ৪৭৬ ডিটি রোড, কদমতলী, চট্টগ্রাম কর্তৃক ০১ জন ব্রোকারের মাধ্যমে খুলনা মেট্রো-ট-১১-১১১৩ রেজিস্ট্রেশন নাম্বারের ট্রাক ভাড়া করিয়া বরগুনায় রড পাঠানোর উদ্দেশ্যে চট্টগ্রাম আবুল খায়ের রি রোলিং মিলে প্রেরণ করা হয়। একই তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময়ে ট্রাকটিতে ১৩ টন রড লোড করিয়া বরগুনা জেলার উদ্দেশ্যে রওয়ানা করে এবং রাত ১০.৩০ ঘটিকার সময়ে ট্রাকটি দাগনভূঁঞা থানাধীন সততা পেট্রোল পাম্পে আসে এরপর হইতে ট্রাকের আর কোন হদিস পাওয়া যাইতেছে না। ট্রাক এবং রড় উদ্ধারে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করলে, পুলিশ সুপার জাকির হাসান দ্রুত সময়ের মধ্যে চোরদের সনাক্ত করিয়া চুরি হওয়া রড ও ট্রাক উদ্ধারের নির্দেশ দেন। এনিয়ে ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাদিয়া ফারজানা, সহকারী পুলিশ সুপার( সোনাগাজী সার্কেল) ও অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ মাশকুর রহমান পিপিএম এর পরামর্শে দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম একটি টিম গঠন করে দেন।
উক্ত টিম নোয়াখালী জেলার সেনবাগ, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জসহ বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে গত ০৯/১০/২০২২ইং তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময়ে কোম্পানীগঞ্জ থানাধীন আদর্শগ্রাম গ্রামের চর ফকিরা ঘাট রাস্তার উপর হইতে খুলনা-মেট্রো-ট-১১-১১১৩ ট্রাকটি উদ্ধার করেন।
এছাড়া ২৩/১০/২০২২ইং তারিখ রাত ০৭.৩০ ঘটিকা হইতে অভিযান পরিচালনা করিয়া নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে মোট ৬ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- ১. মোঃ রফিক (৩৮), পিতা-মৃত সালেহ আহাম্মদ, মাতা-আলেয়া বেগম , গ্রাম- উত্তর শাহাপুর (গনশা বাড়ী, ৪নং ওয়ার্ড, ৬নং কাবিলপুর ইউনিয়ন) , ২। মোঃ বেলায়েত হোসেন রাজু ইমন (৩৩), পিতা-মৃত সামছুদ্দিন, মাতা-আক্হাছিনা তার , গ্রাম- উত্তর শাহাপুর (শরীয়ত উল্যাহর বাড়ী, ৬নং কাবিলপুর ইউনিয়ন, ৩। মোঃ মনিরুল ইসলাম (২৩), পিতা-আলী বাচ্চু মিয়া, মাতা-মারজাহান বেগম ,স্থায়ী: গ্রাম- বালিয়াকান্দি (৮নং ওয়ার্ড, ৮নং বীজবাগ ইউনিয়ন), ৪। মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-মৃত মরিয়মের নেছা গ্রাম- উত্তর শাহাপুর (আমির আলী হাজী বাড়ী, ৪নং ওয়ার্ড, ৬নং কাবিলপুর ইউনিয়ন), ৫। শরীফ উল্লাহ (২৬), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-সুফিয়া খাতুন ,স্থায়ী: গ্রাম- উত্তর শাহাপুর (সৈয়দ বাড়ী, ৪নং ওয়ার্ড, ৬নং কাবিলপুর ইউনিয়ন), সর্ব থানা- সেনবাগ, জেলা -নোয়াখালী, ৬। ইসমাইল হোসেন টিটু (২৯), পিতা-আব্দুর রহিম, মাতা-শাহনাজ বেগম, গ্রাম- রফিকপুর (মোমিন চৌকিদার বাড়ী, ৬নং ওয়ার্ড, ১৩নং রসুলপুর ইউনিয়ন), থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী।
উল্লেখ্য যে, বাদীর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে দাগনভূঁঞা থানার মামলা নং-১৩, তারিখ-২৪/১০/২০২২ইং ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। এবং গ্রেফতারকৃত ০৬ জন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।




