জেলা সংবাদবিশেষ সংবাদ

ফেনীতে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি

সত্যে তথ্যে- ২৪’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফেনীতে কেক কাটা ও বর্ণাঢ্য আয়োজনে জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

ফেনী জেলার সব খবর সবার আগে, Picsart 22 11 10 23 35 00 488

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে শহরের মিজান রোডের জেলা পরিষদের ড: সেলিম আল দীন মিলনায়তনে প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

প্রথম আলো ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি শেখ আশিকুন্নবী সজীব ও সাধারণ সম্পাদক বিজয় নাথের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল,ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন মিলন, ফেনী জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মো: নুরুল ইসলাম,স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন,ফেনী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্টিজের সহ – সভাপতি মো: আবুল কাশেম,ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কে,বি,এম জাহাঙ্গীর আলম,ফাজিলপুর ইউনিয়ন পরিষদের ইউপি) চেয়ারম্যান মুজিবুল হক রিপন, স্থানীয় দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মো: শাহাদাত হোসেন,বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি, দৈনিক অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ,সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলার সাধারণ সম্পাদক সমর দেব নাথ,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেনী জেলা কোচ দীপক চন্দ্র নাথ,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন,।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে প্রথম আলো প্রতিনিধি, ফেনী দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে এবং সত্যকে জাগিয়ে তুলতে কালজয়ীর ভূমিকা পালন করছে প্রথম আলো।

গত ২৪ বছর ধরে সাহস নিয়ে একটি সত্যিকারের বাংলাদেশ বিনির্মানে কাজ করে চলেছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ট ও সততা ধরে রেখেছে।সাহস নিয়ে সত্য উন্মোচন করছে বলেই আজ দেশের শীর্ষস্থান ধরে রেখেছে প্রথম আলো। বস্তুনিষ্ট সংবাদ ছাড়াও সামাজিক কর্মকান্ডে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে প্রথম আলো।এছাড়া সাম্পদায়িকতা, মৌলবাদ,জঙ্গীবাদ ও দূর্ণীতির বিরুদ্ধে শুরু থেকেই সত্যনিষ্ট সংবাদ পরিবেশন করে আসছে এই পত্রিকা। মফস্বলের সংবাদ প্রকাশের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন পাঠক ও শুভাকাঙ্খিরা।

ফেনী জেলার সব খবর সবার আগে, Picsart 22 11 10 23 34 18 422

সভা শেষে ফেনী বন্ধুসভার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের দুটি বিদ্যালয়ে মাদক বিরোধী কর্মসূচি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button