বর্ষীয়ান নেতা আবদুর রহমান বি.কম এর জন্য ফেনী আ’লীগের দোয়া-মিলাদ –

বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বি.কম এর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ফেনী পৌরসভার লিবার্টি সুপার মার্কেটের অস্থায়ী কার্যালয়ে দোয়ার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। জেলা ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। পরিচালনা করেন দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্লাহ খোন্দকার। শেষে দোয়া ও মুনাজাত করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।
দোয়া অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি জাহানআরা বেগম সুরমা, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইফতেখার ইসলাম, আইন সম্পাদক শাহজাহান সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক বাহার উদ্দিন বাহার, পৌর সভাপতি আয়নুল কবির শামীম, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ প্রমুখ অংশ নেন। এর আগে সকালে কোরআন খানি অনুষ্ঠিত হয়।




