ফেনীর খবরশিক্ষা

ফেনীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

শহর প্রতিনিধি

ফেনীসহ সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহনের দাবীতে ফেনীতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ২৫ জানুয়ারী মঙ্গলবার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ কর্মসূচি পালন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

স্বেচ্ছাসেবী সংগঠক নজরুল বিন মাহমুদুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শান্ত আলগীর, শহীদুল ইসলাম, আবদুল্লাহ আল বাসের, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাে. শাখাওয়াত হোসেন, তুষার হোসেন, বাংলা বিভাগের মুহাম্মদ ইমাম হোসাইন, ডিগ্রীর মো. হাসান, সমাজকর্মের মো. সুজন, গনিতের সিফাত উদ্দিন শাহরিয়ার, হিসাববিজ্ঞান বিভাগের শুভ, ইংরেজি বিভাগের মিনহাজুল আবেদিন, ব্যবস্থাপনা বিভাগের ছাত্র আজিজুল হক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফেনীতে বাণিজ্য মেলাসহ সকল কিছুই আগের মত চলছে। কোন কিছুই বন্ধ হয়নি। কিন্তু করোনা পরিস্থিতির দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও সকল পরীক্ষা স্থগিত করা হয়। দেশের শিক্ষা ব্যবস্থা ধংস করে আমাদেরকে মেধাশূণ্য করার চেষ্টা চলছে দাবী করে শিক্ষার্থীরা স্বাস্থ্য বিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান চালু ও সকল স্থগিত পরীক্ষা গ্রহনের আহবান জানানো হয়।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button