জেলা সংবাদস্বাস্থ্য

ফেনীতে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

ফেনী শহরে বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম বিরোধী অভিযান পরিচালনা করে  জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।

রোববার ( ২৯শে মে) মোবাইল কোর্ট পরিচালিত হয় শহরের ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহিন আলম এ মোবাইল কোর্ট পরিচালন করেন। এসময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এস.আর মাসুদ রানা,সদর উপজেলার মেডিকেল অফিসার ডা. যুবায়ের ইবনে খায়ের ও আনসার বাহিনীর সদস্য বৃন্দ।

ফেনী জেলার সব খবর সবার আগে, Capture Dr.2

উক্ত অভিযানে নিবন্ধন না থাকায় ও অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগে জেলার “মমতা ডায়াগনস্টিক সেন্টার” কে সিলগালা ও জরিমানা করা হয় এবং “শতাব্দী ডায়াগনোস্টিক সেন্টার” অব্যবস্থাপনা ও অনিয়মের জন্য জরিমানা ও সতর্ক করা হয়।
এছাড়াও নিউ বারডেম ডায়গনস্টিক এ অভিযান চালনোর সময় সেন্টারটি বাহিরে থেকে তালা বন্ধ পাওয়া যায়।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহিন আলম বলেন এ ধরণের রুটিন অভিযান আগামীতেও চলতে থাকবে।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button