বিশেষ সংবাদদাগনভূঞা

সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের পিতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

দাগনভূঞা প্রতিনিধি:

দাগনভূঞা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পিতা উপজেলার দক্ষিণ আলীপুর বাগডুবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, নতুন বাজার জামে মসজিদের সাবেক সভাপতি এবং কুরবার দিঘির পাড় ঈদগাহ ময়দানে সাবেক সভাপতি সমাজসেবক ডাঃ মোহাম্মদ সোলায়মানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।

২০১৬ সালের (২১ জানুয়ারি) শুক্রবার ফেনী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের দুই ছেলে, এক মেয়ে রয়েছে।

প্রয়াত ডাঃ মোহাম্মদ সোলায়মান নিজ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা-মসজিদ পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেছেন।এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এই মিষ্টভাষী মানুষটি।

তাঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার দক্ষিণ আলীপুর নতুন বাজার জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

তিনি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের মোতালেব মৌলভীর বাড়ির মৃত হাবিব উল্যাহর ছোট ছেলে।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button