ফেনীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ –

ফেনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও খাবার বিতরণের মধ্যদিয়ে দিবসটি পালন করে।
বৃহস্পতিবার সকালে ইসলামপুর রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা শাখার আয়োজনে কেক কাটা হয়। পরে ট্রাংক রোডে প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দুস্থ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের পরিচালনায় কেক কাটা ও খাবার বিতরনে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, দপ্তর সম্পাদক খুরশিদ আলম সূর্য, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ফেনী পৌর কমিটির আহবায়ক মজিবুর রহমান ভূঞা, যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা সুমন, মিশকাতুর রহমান মামুন, আজিম শরীফ ও ফরহাদ হোসেন, সদর উপজেলা আহবায়ক যোবায়ের হোসেন, সদস্য সচিব বেলাল হোসেন, যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঞা ও নুর আলম সুফল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সহ-সভাপতি ফখরুদ্দিন সেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল পাটোয়ারী, পৌর ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দল নেতা হাসান সওদাগরসহ বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




