অন্যান্যজেলা সংবাদদাগনভূঞারাজনীতি
দাগনভূঞা বিএনপির নেতা শাহাদাত হোসেন এর দাফন সম্পন্ন

দাগনভূঞা প্রতিনিধি-
দাগনভূঞা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শাহাদাত এর দাফন সম্পন্ন।
শুক্রবার (১৩ মে) বিকেল ৪টার সময় ১ম জানাযা স্থানীয় আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশ প্রশাসনের বাঁধার কারণে জানাযাটি অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এরপর বাদ আসর উপজেলার রামনগর ইউনিয়নের মরহুমের নিজ বাড়ি মিনা কাজী ভূঁঞা বাড়ির দরজার নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় দলীয় নেতা কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হলে দাগনভূঞা ন্যাশনাল হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে ক্লিনিক্যালি পরীক্ষা নিরিক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
মরহুম শাহাদাত হোসেন দাগনভূঞা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালণ করেন এবং দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মোঃ দেলোয়ার হোসেনের ছোট ভাই।




