জেলা সংবাদদাগনভূঞা

দাগনভূঞায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দাগনভূঞা প্রতিনিধিঃ

দাগনভূঞায় ১ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ।গতকাল রাতে দক্ষিণ আলীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক থাকা ১ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর দক্ষিণ আলীপুর গ্রামের তমিজ উদ্দিন ভূঞা বাড়ী’র আব্দুল মান্নান সুরুজ মিয়ার ছেলে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button