
বিশেষ প্রতিনিধি
দাগনভূঞা উপজেলায় জয়রাধে সেবাশ্রম মন্দিরের পুজা মন্ডব পরিদর্শনে আসেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন,

মঙ্গলবার (৪ঠা অক্টোবর) রাতে জয়রাধে সেবাশ্রম মন্দিরের অনুষ্ঠানস্থলে এসে পৌছালে পুজা উদযাপন কমিটির কমিটির সভাপতি বাবু নয়ন মজুমদার ও সাধারন সম্পাদক বাবু রাহুল মজুমদার অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামি লীগের সাংগঠনিক সম্পাদক ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন।
আরো উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা আওয়ামি লীগের সহ- সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দাগনভূঞা উপজেলার সভাপতি বাবু নিতাই চন্দ্র দাস, জায়লস্কর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ১ জসিম উদ্দিন, প্যানের চেয়ারম্যান ২ নুরুল হুদা সুমন ভূঞা, ইউনিয়ন আওয়ামি লীগের সিনিয়র সহ-সভাপতি ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইউছুপ, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মোতালেব রবিন, জায়লস্কর ইউনিয়ন আওয়ামি যুবলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন, ছাত্রলীগ সভাপতি নুরুল আলম আযাদ, সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম রায়হান সহ ইউনিয়ন আওয়ামি লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
জহির উদ্দিন মাহমুদ লিপটন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশের একমাত্র নিরাপদ বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে। এবং যেভাবে দেশের উন্নয়ন সাধিত হচ্চে আগামীতেও জননেত্রীর পাশে থাকবে সনাতনী সম্প্রদায় সহ এদেশের সাধারণ জনগন।
এসময় তিনি অত্র মন্দিরের সার্বিক ব্যবস্থাপনা সহ যে নৈপুণ্যতা ফুটে তুলেছে তার জন্য মন্দির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি ২৬টি পুজা মন্ডব পরিদর্শন করলেও জয়রাধে সেবাশ্রম মন্দিরের পুজা মন্ডবকে সবার থেকে ব্যতিক্রম ও সৌন্দর্য্যের দিকে অন্যতম হিসেবে মন্তব্য করেন।
জয়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানুনুর রশিদ মিলন বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অত্র ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে এবং থাকবে। তিনি আরো বলেন, অত্র মন্দিরের অনুষ্ঠিত শারদীয় দুর্গা পুজার আয়োজনে থাকে ভিন্নতা , যা অন্য যে কোন পুজা প্যান্ডেল থেকে ব্যতিক্রম।
তিনি অত্র মন্দিরের সকল সদস্যদের ধন্যবাদ জানান তাদের এই ব্যতিক্রমী আয়োজনের জন্য।

এ সময় জহির উদ্দিন মাহমুদ লিপটনকে অত্র মন্দিরের পক্ষথেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, জয়রাধে সেবাশ্রম মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু নিমাই মজুমদার,
এবং জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে দক্ষিন আফ্রিকার ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা বাবু শুকলভ মজুমদার।
এছাড়াও সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন জয়রাধে সেবাশ্রম মন্দিরের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং আগামীতে সহযোগিতা করে পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।




