
বিশেষ প্রতিনিধি
ফেনীতে কর্মরত পত্রিকা বিপণনকর্মীদের মাঝে মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেছে ফেনী সদর উপজেলা পরিষদ। স্বল্প আয়ের সংবাদ বিপণনকর্মীরা মাহে রমজানের এক মাসের ইফতার সামগ্রী পেয়ে আবেগ আপ্লূত হন ।
সোমবার ( ১১ মার্চ) বিকেল চারটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, ভাইস চেয়ারম্যান এ. কে শহীদ খোন্দকার ও জোসনা আরা বেগম জুসি।
ফেনী জেলা পত্রিকা বিপণনকর্মীদের সংগঠনের সভাপতি এবং ডিবিসি নিউজ, ডেইলি অবজারভার, দৈনিক বাংলার ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া’র সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনীর সাংবাদিক আসাদুজ্জামান দারা, রবিউল হক রবি, আরিফুল আমিন রিজভী, আতিয়ার সজল, আরিফুর রহমান প্রমূখ। আরো বক্তব্য রাখেন পত্রিকা বিপণনকর্মীদের সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বিপণনকর্মী মোহাম্মদ ইউনুস প্রমূখ।
উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, সমাজ ব্যবস্থায় মানুষকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি। তাহলে সমাজ এগিয়ে যাবে, মানুষের জীবনে সুখ স্বাচ্ছন্দ ফিরে আসবে। এজন্য উত্তম প্রতিদান যেমন এ জগতেও রয়েছে, পরকালেও রয়েছে।
তিনি আরো বলেন, পত্রিকা বিপণনকর্মীরা আমাদের দোরগোড়ায় ভোরে ভোরে পত্রিকা পৌঁছে দেন। সামান্য আয়ে তাদের সংসার চালানো কষ্টকর হয় । প্রধানমন্ত্রী সকল নাগরিকের খোঁজ রাখেন, সুযোগ-সুবিধা নিশ্চিত করেন।
প্রধান অতিথি আরো বলেন, পত্রিকা বিপণনকর্মীরা সকল দুর্যোগ, বহু বাঁধা পেরিয়ে ভোর থেকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের কাছে পত্রিকা পৌঁছে দেন। তবে বর্তমানে অনলাইন সংস্করণ ও প্রযুক্তির কল্যাণে পত্রিকা ক্রয় করে না সাধারণ মানুষ। এ কারণে তাদের আয় কমে গেছে। তাই আমরা তাদের পাশে দাঁড়াতে পারলে তারা উৎসাহ নিয়ে এ পেশায় টিকে থাকতে পারবে।
উপজেলা চেয়ারম্যান আরো বলেন, আগামী রমজানের ঈদের পূর্বেই পত্রিকা বিপণনকর্মীদের নতুন জামা তথা ঈদ উপহার প্রদান হবে।




