
দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে উত্তর বারাহিগোবিন্দে ৪৪ লক্ষ টাকা ব্যয়ে নতুন কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।

শনিবার (২২ অক্টোবর) বিকালে জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন এ কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিন্দুরপুর ইউনিয়ন চেয়ারম্যান নুর নবী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহি উদ্দিন হায়দার, জায়লস্কর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জসীম উদ্দিন, ৬নং ওয়ার্ড়ের ইউপি সদস্য ইমরান হোসেন, ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম মানিক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন, ছাত্রলীগ সভাপতি এন এ আযাদ
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের আওয়ামি লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ।
এটি উত্তর বারাহিগোবিন্দ বাদশামিয়ার মসজিদ হতে বড় বাড়ি-আফতাব বিবি রাস্তার সংযোগ স্থান পর্যন্ত মিলিত হবে।
এলাকাবাসী জানান উক্ত কাঁচা রাস্তা পাকাকরনের মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ সহ বর্ষা মৌসুমে হাঁটা চলার যে ভোগান্তি তাহা লাঘব হবে।




