সিলোনীয়া হাই স্কুলে উদ্বোধন হলো বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার

দাগনভূঞা প্রতিনিধি
নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদেরকে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধকালের স্মৃতি সম্বলিত তথ্যচিত্র সহকারে সত্যিকারের ইতিহাস জানানোর প্রয়াসে শুভ উদ্বোধন হলো বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার।

বুধবার (১ ফ্রেব্রুয়ারি) উদ্ধবোন করেন নাহিদা আক্তার তানিয়া উপজেলা নির্বাহী অফিসার দাগনভূঞা , ফেনী।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিজুল হক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, দাগনভূঞা,ফেনী। মামুনুর রশিদ মিলন সভাপতি সিলোনীয়া হাই স্কুল বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান জায়লস্কর ইউনিয়ন পরিষদ,

এছাড়া আরো উপস্থিত ছিলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, সিলোনীয়া হাই স্কুলের সাবেক ছাত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক, মোহাম্মদ মনসুর আহম্মদ, পরিচালনা কমিটির সদস্য আবদুল মালেক, মিয়া মাঈন উদ্দিন শামীম, নজরুল ইসলাম স্বপন, যুব নেতা ইব্রাহীম খলিল শিপন , জায়লস্কর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নুরুল আলম আজাদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।




