“অগ্নিঝরা মার্চ”
—————————————
খন্দকার মাহবুব-ই-এলাহী
তারিখঃ ০৭/০৩/২০২২ইং
—————————————
অগ্নিঝরা সাতই মার্চ
ঊনিশত একাত্তর সন ,
বজ্রকণ্ঠে ধ্বনিত হয়েছিল
বাঙালী জাতির মুক্তির জয়গান।
বাঙলার অবিসংবাদিত নেতার আহবানে
লাখো কোটি মযলুম জনতা,
সম্মিলিত ঢাকার রেসকোর্স ময়দানে
শুনিতে মুক্তির নিরঙ্কুশ বারতা।
শোষণ নির্যাতনে জরাজীর্ণ জাতি
অন্ন বস্ত্রের সীমাহীন দুর্গতি,
তমশাবৃত ছিলনা আলোক বাতি
সমস্বরে চেয়েছিল কাঙ্খিত মুক্তি।
বাঙলার অসংবাদিত মহান নেতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
বজ্রকণ্ঠে বজ্রধ্বনির উদাত্ত আহবান,
শুনিয়া জনসমুদ্র জুড়াইল মনপ্রাণ।
বজ্রকণ্ঠে কহিলেন বঙ্গবন্ধু ভ্রাতা ভগ্নিগণ
“এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো
তবুও এদেশকে মুক্ত করে ছাড়বো… ইনশ্আল্লাহ্।”
যদি বঙ্গবন্ধু নাহি জন্মিতো
স্বাধীন হইতনা এই দেশ,
পরাধীনতার ঘানি বুকে টানিতে
জীবন যৌবন করিত শেষ।
পদ্মা মেঘনা যমুনা যত দিন
রইবে বিশ্বে চির প্রবাহমান,
তোমার কৃতিত্ব বাংলায় রহিবে অম্লান
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বছর ঘুরে আসে সাতই মার্চ
স্মরিতে স্বাধীনতা ঘোষণার মাস,
দূর করিতে মযলুমের দীর্ঘ নাভিঃশ্বাস
স্তুতি স্বাধীনতার করিতে প্রকাশ।