দাগনভুঞা প্রেসক্লাবের অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দাগনভুঞা প্রতিনিধি
দাগনভুঞা প্রেসক্লাবের ২০২৩ ইং সালের কার্যকরী কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল বৃহস্প্রতিবার বিকালে স্থানীয় স্টার রেডিসন মিনি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের সভাপতি নুরুল আলম খানের সভাপতিত্বে সাধারন সম্পাদক ইমাম হোসেন এমামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন,ভাইস চেয়ারম্যান মোঃ শাহিন মুন্সি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন,আর টি ভি ফেনী জেলা প্রতিনিধি আজাদ মালদার, দেশ টিভির জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, বি টি ভির জেলা প্রতিনিধি শওকত মাহমুদ।

অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বি আর ডিবির চেয়ারম্যান মাষ্টার খোরশেদ আলম,বি আর ডিবির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল্লাহ,কাউন্সিলর মোঃ সেলিম,জামাতের সাবেক আমির নুর নবী দুলাল, শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ,সাধারন সম্পাদক আবদুল আউয়াল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইয়াছিন,ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক জসিম উদ্দিন লিটন,দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক মিজানুর রহমান, রামনগর কে এম সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির হায়াত পলাশ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাসের চৌধুরী আসিফ,উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন,সাধারন সম্পাদক আশ্রাফ,দাগনভূঞা প্রাইভেট হাসপাতাল সমিতির সভাপতি দুলাল,সম্পাদক ডাঃ প্রদীপ চন্দ্র মজুমদার ,জুয়েলারী সমিতির সাধারন সম্পাদক মনিরুজ্জামান সবুজ,ইসহাক মার্কেট সমিতির সভাপতি জামাল উদ্দিন ,সম্পাদক কাউন্সিলর একরামুল হক, আতাতুর্ক স্কুল মার্কেট সমিতির সভাপতি কাওছার আহম্মদ,সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।

এ ছাড়াও প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় দাগনভূঞা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।




