ফেনীর খবরমানবতা

ফেনীতে হিউম্যানিটি ইজ লাইফ এর উদ্যোগে শীতের উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি-

ফেনীর সেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি ইজ লাইফ এর উদ্যোগে  ফেনী সিটি গার্লস হাই স্কুলে প্রাঙ্গনে শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতের উপহার  বিতরণ করা হয়েছে।

ফেনী জেলার সব খবর সবার আগে, IMG 20241214 WA0063

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যানিটি ইজ লাইফ এর  উপদেষ্টা রোটারিয়ান মামুনুর রশীদ, ওসমানগণী রাসেল,  ডিডি ল্যাব এর ডিএমডি আরাফাত নিশান , এডভোকেট কামরুজ্জামান, হিউম্যানিটি ইজ লাইফ এর প্রতিষ্ঠাতা, নুরুল আমিন সজিব, সভাপতি নাঈম উদ্দিন সহ সংগঠনের সকল সক্রিয় সদস্যবৃন্দ।

ফেনী জেলার সব খবর সবার আগে, InShot 20241214 184841883

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন, আমরা মানুষের জন্য কাজ করি, নিজেদের আত্মতৃপ্তির জন্য কাজ করি, আমরা বিনিময়ে কোন কিছু আশা করি না।

 

ফেনী জেলার সব খবর সবার আগে, InShot 20241214 184825056

আমরা শুধু মাত্র শীতের উপহার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকি, যেমন, রক্তদান, রজমানে ইফতার সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপণ, শিক্ষা সামগ্রী বিতরণ,

আমরা ইনশাআল্লাহ আগামীতেও আমাদের সংগঠন এই ধারাবাহিকতা বজায় রাখবে।

ফেনী জেলার সব খবর সবার আগে, InShot 20241214 184754169

আমাদের এই মানবিক কাজে যারা সহযোগিতা করছেন সবাইকে Humanity is life পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি আমাদের আগামী মানবিক কার্যক্রম গুলোতে এই ভাবে পাশে থাকবেন৷

 

 

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button