ফেনীর খবররাজনীতি

ফেনী জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ

শহর প্রতিনিধি

ফেনী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান , সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে  বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার(২৬শে সেপ্টেম্বর) জেলা প্রশাসক, ফেনী ও  রিটার্নিং অফিসার  আবু সেলিম মাহমুদ-উল হাসানের  স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে  চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য এবং সদস্য পদে একক প্রার্থী থাকায় জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর বিধি ২১ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো: নাসির উদ্দিন পাটওয়ারী ও অন্যান্য কর্মকর্তাবৃদ এবং ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী  উপস্থিত  ছিলেন।

ফেনী জেলার সব খবর সবার আগে, 308215995 1287931728614211 5885827333611063411 n

চেয়ারম্যান পদে খায়রুল বাশার মজুমদার তপন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১, ২ ও ৩নং ওয়ার্ডে লায়লা জেসমিন  সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে শাহিদা আক্তার শেফালী ,সদস্য প্রার্থী ১নং ওয়ার্ডে সৈয়দ সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ডে কাজী ওমর ফারুক, ৩নং ওয়ার্ডে আবু তালেব জেকব, ৪নং ওয়ার্ডে নুরুল আফছার আপন, ৫নং ওয়ার্ডে খায়েজ আহাম্মদ, ৬নং ওয়ার্ডে আবদুর রহিম মানিকের নাম প্রকাশ করা হয়।

উল্লেখ্য যে,তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ২০২২ইং তারিখ ভোটের দিন ধার্য ছিল। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ ছিল ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি দিন ছিল গত ২২-২৪ সেপ্টেম্বর। গতদিন ২৫ সেপ্টেম্বর শেষ সময়ে প্রার্থীতা প্রত্যাহার না হওয়ায় একক প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো: নাছির উদ্দিন পাটওয়ারী।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button