জেলা সংবাদফেনীর খবর

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি এ্যাম্বুলেন্স ও ২৪ শর্য্যার বেডসহ অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন মেয়র সাজেল চৌধুরী,

পরশুরাম প্রতিনিধি-
ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি এ্যাম্বুলেন্স ও ২৪ শয্যার বেডসহ শতাধিক অক্সিজেন সিলিন্ডার ব্যাক্তিগত তহবিল থেকে উপহার দিয়েছেন পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহম্মেদ চৌধুরী সাজেল।
মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপন। এতে উদ্বোধন করেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত। আরো উপস্থিত ছিলেন মেয়র নিজাম উদ্দিন আহম্মেদ চৌধুরী সাজেল, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল খালেক প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার দীর্ঘদিন কোন সুযোগ সুবিধা না থাকায় মেয়র সাজেল স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ শয্যার বেড দেয়া ছাড়াও পরিত্যক্ত দুটি ওয়ার্ডের দরজা-জানালা লাগানো, থাই গ্লাস, ফ্লোরমেট, টয়লেটে অত্যাধুনিক ফিটিংস লাগিয়ে ও রঙ করে দুইটি ওয়ার্ড পরিপাটি করে দেন। এছাড়াও ১০০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদাণ করেন।
আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button