জেলা সংবাদদাগনভূঞা

দাগনভূঞা থানার ওসি মোঃ ইমতিয়াজের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

দাগনভূঞা প্রতিনিধি-
রবিবার সন্ধ্যায় দাগনভূঞা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ। 
প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলালরে নেতৃত্বে  সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এম.এ তাহের পন্ডিত, সাবেক সভাপতি নূরুল আলম খান, ইত্তেফাক প্রতিনিধি মোঃ ওসমান গনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হিমেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন, সদস্য সিএস টিভি সম্পাদক ও দৈনিক সূর্যোদয় প্রতিনিধি হাসনাত তুহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাজমুল হক, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইফ উদ্দিন মিঠু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জহিরুল ইসলাম বাহাদুর, সদস্য ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি নিমাই চন্দ্র মজুমদার, ভ্যানগার্ড প্রতিনিধি অর্জুন দাস, সাপ্তাহিক স্বাস্থ্য কথা প্রতিনিধি এম. এ আরাফাত ভূঞা, দৈনিক জবাবদিহি প্রতিনিধি তাহেরুল ইসলাম, সাপ্তাহিক সমসাময়িক প্রতিনিধি আলাউদ্দিন আল হাসান ও দূর্ণীতির সন্ধানে প্রতিনিধি আবদুল্লাহ রুবেল প্রমুখ।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলোচলাকালে তিনি  বলেন, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের ভূমিকায় সহায়ক শক্তি হচ্ছে সাংবাদিক সমাজ,
সমাজের ন্যায় নিষ্ঠার মাধ্যমে উপজেলার সকল ভালো কাজে পুলিশের সাথে সহায়ক হয়ে কাজ করলে এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে উপজেলার সকল অপরাধ নির্মুল করা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন। প্রেসক্লাবের পক্ষ থেকে আগামী দিনগুলোতে উপজেলার সকল ভালো কাজে সমর্থন থাকবে, একি ভাবে পুলিশ প্রশাসনের পক্ষ হতে সহযোগিতা অব্যাহত থাকবে।
আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button