জেলা সংবাদফেনী সদর

ফেনী তেমুহনী বাজারে ভারতীয় নবরত্ন ও ইমামী তেল সহ অবৈধ কারবারী আটক

নিজস্ব প্রতিনিধি-

আটককৃত কারবারী পার্শ্ববর্তী দেশ ভারত হতে অবৈধ উপায়ে এসব প্রসাধনী সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাইকারী বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা।

ফেনী জেলার সব খবর সবার আগে, 240513883 3171154503098073 7205150332608405353 n

ফেনী সদর উপজেলার তেমুহনী বাজার এলাকায় ২২ আগস্ট রোববার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় নবরত্ন তেল, ৪২৯ বোতল ইমামী তেল উদ্ধারসহ অবৈধ কারবারী মো. আব্দুল মতিন (৫০) কে আটক করেছে র‌্যাব। এসময় কসমেটিক্স বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

র‌্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে একব্যক্তি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে বিদেশী প্রসাধনী এনে সিএনজিতে বহন করে ফেনীর তেমুহনী বাজার মেইন রোড সংলগ্ন বেলাল স্টীল ফার্নিচার এস এস এন্ড থাই এর সামনে পাঁকা রাস্তার উপর বিক্রয়ের জন্য অবস্থান করছে।

র‌্যাবের একটি দল ওই স্থানে উপস্থিত হওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে ফেনীর পাঁচগাছিয়া ইউপির দক্ষিন কাশিমপুর গ্রামের আব্দুর রউফের ছেলে মো. আব্দুল মতিন (৫০) কে আটক করে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তার হেফাজতে থাকা ৬টি প্লাস্টিকের বস্তার মধ্যে নবরত্ন তেল ১৮৬ বোতল, ইমামী তেল ৪২৯ বোতল উদ্ধার করা হয়। আটক ব্যক্তি উক্ত মালামালের বৈধ কাগজপত্র দেখাতে বললে সে কোন কাগজপত্র দেখাতে পারেনি। এসময় কসমেটিক্স বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা (ফেনী-থ-১১-২৩৬৪) জব্দ করা হয়।

ফেনীস্থ র‍্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button