অন্যান্য

সোনাগাজীতে চাঁদাবাজির অভিযোগে আ.লীগ নেতা নুর উদ্দিনকে দল থেকে বহিষ্কার

সোনাগাজী প্রতিনিধিঃ
সোনাগাজীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্প নিয়ে চাঁদাবাজির ঘটনায় বিতর্কিত আ’লীগ নেতা নুর উদ্দিন কে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৬আগস্ট) সকালে চরদরবেশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাষ্টার মোঃ শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক নাজির আহম্মদ সাক্ষরিত দলীয় প্যাডে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়।
ফেনী জেলার সব খবর সবার আগে, 240684083 845206459447599 2793699712524092809 n
জানা যায়, উপজেলার চর দরবেশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন আশ্রয়ণ প্রকল্পের ঘর, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তি থেকে টাকা নিয়েছে। এছাড়াও চাঁদা আদায়সংক্রান্ত কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
পরে গণমাধ্যমে চাঁদাবাজির অভিযোগ উঠে আসলে স্বপ্রণোদিত হয়ে গতবুধবার মামলা নিয়েছেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাকির হোসাইন। একই সঙ্গে তিনি সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামকে অভিযোগের বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button