
মানবতার কবি খন্দকার মাহবুব-ই-এলাহীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে কবিতা।
বঙ্গবন্ধু তোমায় ভুলবোনা
-খন্দকার মাহবুব-ই-এলাহী
বঙ্গের বন্ধু তোমায় মনে পড়ে
ছোট্র বেলার বজ্রকণ্ঠের ভাষণ,
আবারও শুনতে ইচ্ছে করে
সেই মুক্তি সংগ্রামের মূখরিত গান।
কোথায় তুমি হারিয়ে গেছ আজ
আমরা দুঃখ শোকে মুহ্যমান,
মনে পড়ে মুক্তি সংগ্রামের দিনগুলি,
ঊনিশশো সত্তর সালের নির্বাচন?
তোমার সাথে মিছিল করেছি কত
ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে,
অধীর আগ্রহে শুনতাম বজ্রকণ্ঠের ভাষণ
হঠাৎ পাগলপারা মুক্তির শ্লোগানে।
আজ ময়দান-রাজপথ আছে
শুধু তুমি নাই পাশে,
বঙ্গের বন্ধু তোমায় মনে পড়ে
তুমি নাই আমার বঙ্গদেশে।
তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী
নবাব সিরাজ উদ্দৌলার উত্তরসূরী,
নবাবের স্বাধীতার পথিকৃত তুমি
গুঁছাইলা সিরাজের স্বাধীনতার রোনাজারি।
তুমি বীর বাঙ্গালী সূর্য্য সন্তান
সেই অবহেলীত বঙ্গ জননীর,
তুমি বাঙ্গালী জাতিসত্ত্বার মহান স্থপতি
মহান নেতা অবহেলীত অবণীর।
বঙ্গবন্ধু তোমায় আজো মনে পড়ে
সারা বাংলার মাটি অনু পরমাণুতে,
দুর্ভাগারা তোমায় রাখতে পারেনি ধরে
নৃশংস হত্যাকাণ্ড পনর আগস্টের রাতে।
আজ বঙ্গ জননীর ঘরে শোকের মাতম
শুনিয়া তোমার বজ্রকণ্ঠের ভাষণ,
তুমি বঙ্গ জননীর অগ্রজ সূর্য্য সন্তান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।



