বিশ্ব

আগামীকাল থেকে ভারতীয় ভিসাকেন্দ্রগুলো খুলছে

বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রগুলো কাল বুধবার থেকে খুলছে। অর্থাৎ কাল থেকে এসব কেন্দ্রে ভারতীয় ভিসার আবেদন গ্রহণ করা হবে। তবে পর্যটক ভিসার আবেদন গ্রহণ করা হবে না।

ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ মঙ্গলবার দুপুরে তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজে জানিয়েছে, কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রগুলো ১১ আগস্ট থেকে আবারও চালু হবে। ১১ আগস্ট থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে।

এর আগে বাংলাদেশ সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে ভারতীয় ভিসাকেন্দ্রগুলো ১ জুলাই থেকে বন্ধ ছিল।

আরো দেখুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button