বিশেষ সংবাদবিশ্বরাজনীতি

শোকাবহ আগষ্টে রিয়াদে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সৌদি আরব রিয়াদে শিফা শাখা আওয়ামী পরিষদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনীর কৃতি সন্তান আবদুল কুদ্দুছ বিক্রম।

ফরহাদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন বি বাড়িয়ার আল-নুর ইসলাম রনি ,গাজীপুরের জেলার আকরাম ফকির  নারায়ণগঞ্জের গোলাম মোর্শেদ।

ফেনী জেলার সব খবর সবার আগে, 240830321 553761685867701 6736007724433947812 n

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

ফারুক মাহমুদ এর সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন রুবেল , জহিরুল ইসলাম, মোঃ মাসুম সহ প্রমুখগন।

প্রধান অতিথির  আবদুল কুদ্দুছ বিক্রম বলেন ,১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি ও ২১ আগষ্ট  জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা একি সুত্রে গাঁথা। তারা ক্ষমার অযোগ্য এবং  অপরাধীদের কোন ছাড় দেওয়া যাবে না । তিনি  আরো বলেন ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের এই দিনে যারা সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন মাধ্যমে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের  নামে বিকৃত মানষিকতার পরিচয় দিয়েছে তাদেরকে চিহ্নিত করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকলের প্রতি জোর আহ্ববান জানিয়েছেন ।

 

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button