ফেনীর মেয়ে নুসরাতকে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের বিচারক পদে নিয়োগ

নিজস্ব প্রতিনিধি-
মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারপতি হিসাবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফেনীর মেয়ে নুসরাত জাহান চৌধুরী। এছাড়া নিয়োগ পেলে তিনি হবেন প্রথম নারী মুসলিম-আমেরিকান ফেডারেল বিচারপতি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ মনোনয়ন দিয়েছেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউজের এক বিবৃতিতে।
নুসরাত জাহান চৌধুরী ১৯৯৮ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ইতিহাস বিষয়ে তিনি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত ইয়েল স্কুল থেকে আইন বিষয়ে কৃতিত্বের সঙ্গে পাস করেন। তিনি ইয়েল রাজ্যের আমেরিকান লিবার্টি ইউনিয়নের অ্যাটর্নি হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সিভিল লিবার্টি ইউনিয়নের ন্যাশনাল অফিসে বর্ণ-বিচার বিষয়ক প্রোগ্রামের ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন নুসরাত চৌধুরী। মানবাধিকার, নাগরিক স্বাধীনতা ও অধিকার বিষয়ে প্রচুর সফলতা রয়েছে তার। নাগরিক অধিকার সংস্থার মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত অ্যাটর্নিদের মধ্যে অন্যতম তিনি।
নুসরাত চৌধুরীর পৈত্রিক বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের বাগডুবি চৌধুরী বাড়ি। তার পিতা আমেরিকায় নিউরো মেডিসিন বিশেষজ্ঞ মরহুম ডাক্তার নুরুর রহমান চৌধুরী। তার জেঠা সোনালী ব্যাংকের সাবেক এজিএম ও মানবকল্যাণ সংস্থা ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি মজিবুর রহমান চৌধুরী ওরফে পেয়ারা মিয়া।




