অন্যান্যমানবতা

যে বয়সে স্কুলে পড়ালেখা করার কথা, সে বয়সে আরাফাতের কাঁধে সংসারের ভার

বিশেষ প্রতিনিধি

১১ বছর বয়সের কিশোর আরাফাতের চোখে-মুখে বিষণ্নতা। সাধারণ আর দশটা কিশোরের মতো তাঁর জীবন নয়। এই বয়সেই বই-খাতার পরিবর্তে কাঁধে তুলে নিয়েছে সংসারের বোঝা। মাত্র ৯ বছর বয়স থেকে সে শক্ত হাতে আঁকড়ে ধরেছে সংসারের হাল। অসুস্থ বাবা আর হতদরিদ্র মায়ের দায়িত্ব তুলে নিয়েছে ছোট্ট কাঁধে।

সারা দিন শাক বিক্রি করে যে টাকা আয় হয়, তাই দিয়ে মা-বাবাকে নিয়ে কোনো রকমে বেঁচে আছে আরাফাত। যে বয়সে পড়ালেখা, খেলাধুলা কিংবা ছোটাছুটি করার কথা, সে বয়সেই উপার্জনের আশায় কাঁধে তুলে নিয়েছে শাক-সবজির ভার। তাঁকে দিনরাত ছুটতে হচ্ছে শহরের অলিগলিতে। ছোট্ট কাঁধে সংসারের বিরাট বোঝা বয়ে বেড়াতে বেড়াতে অনেকটা ক্লান্ত সে। তবু থামার জো নেই। ভাগ্য তাকে সেই সুযোগ দেয়নি।

আরাফাতের বাবা প্রতিবন্ধী, কোনো কাজকর্ম করতে পারে না। মা ঝিয়ের কাজ করেন, তার মায়ের নাম মাসুমা বেগম। কোনো জমিজমাও নেই। সংসার চালানোর মতো তাঁদের কোনো সামর্থ্য নেই। তাই এই বয়সেই পড়ালেখা ছেড়ে শাক বিক্রির পেশা বেছে নিয়েছে সে। এতে দিনে ১০০-১৫০ টাকা আয় হয়। তাই দিয়ে প্রতিদিন চাল, ডাল ও তরকারি কিনে মা-বাবার মুখে আহার তুলে দেয় আরাফাত। তার শখ ছিল পড়ালেখা করার। কিন্তু পরিবারের আয়-রোজগার না থাকায় এই বয়সেই তাকে সংসারের হাল ধরতে হয়েছে।’

 

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button