জেলা সংবাদদাগনভূঞা
দাগনভূঞা উপজেলার ৬টি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা প্রদান

দাগনভূঞা প্রতিনিধি-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাগনভূঞার ৬টি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছে তৃনমূলের ভোটে নির্বাচিত দলীয় প্রার্থীগন।
ঢাকা বঙ্গবন্ধু এভিনিও দলীয় কার্যালয়ে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী হিসেবে আবেদন ও ফরম জমা করেছেন ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীগন।
১নং সিন্দুরপুর ইউনিয়ন- নূর নবী, ২নং রাজাপুর ইউনিয়ন -জয়নাল আবেদীন মামুন, ৩নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন- মাসুদ রায়হান
৫নং ইয়াকুব পুর ইউনিয়ন- আবু ফোরকান বুলবুল, ৭নং মাতুভূঞা ইউনিয়ন -আব্দুল্লাহ আল মামুন, ৮নং জায়লস্কর ইউনিয়ন -মামুনুর রশীদ মিলন।

এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন। ফেনী সমিতি ঢাকার সাবেক সেক্রেটারী ও ঢাকা উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, জায়লস্কর ইউনিয়ের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুকলভ মজুমদার সহ উপজেলার নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, গত ১২ই নভেম্বর তৃনমূলের ভোটে নির্বচিত প্রার্থীদের নাম ঘোষনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।




