জেলা সংবাদদাগনভূঞাশিক্ষা

দাগনভূঞা উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সিলোনীয় হাই স্কুল

দাগনভূঞা প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে দাগনভূঞা উপজেলা  শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে মনোনীত হয়েছে সিলোনীয়া হাই স্কুল । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল হকের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ ঘোষনা দেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ফেনী জেলার সব খবর সবার আগে, 280629693 735164894344646 5650585829708092262 n

উপজেলা পর্যায়ের বিচারক বিদ্যালয়ের শিক্ষার মান, পরীক্ষার ফলাফল, পরীক্ষার্থীর সংখ্যা, প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষক ও শিক্ষার্থী অনুপাত,শিক্ষকদের যোগ্যতা মানের গড়, ভৌত অবকাঠামো সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, প্রাত্যহিক সমাবেশ ও জাতীয় দিবস সমূহ উদযাপন, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগনের জন্য সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা, আধুনিক মানের গ্রন্থাগার ও বিজ্ঞানাগার স্থাপন,  ডিজিটাল কনটেন্ট তৈরি এবং শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার,পঠন পাঠনের নিয়মানুবর্তিতা, খেলাধূলা ও সহপাঠ শিক্ষা ব্যবস্থা, শিক্ষার পরিবেশ, স্কাউট ও গার্লস গাইড,  প্রতিষ্ঠানের পারিপার্শ্বিক সৌন্দর্য বৃদ্ধি ,আইসিটিতে অগ্রগামী, সেন্টার পরীক্ষা গুলোতে সঠিকভাবে দায়িত্ব পালণ,  এসব মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাই-বাছাই করে  মাধ্যমিক স্কুল পর্যায়ে দাগনভূঞা উপজেলায় “শ্রেষ্ঠ বিদ্যাপীঠ” ঘোষণা করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ বিদ্যাপীঠ”  মনোনীত হওয়ায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন সহ সকল কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জায়লস্কর ইউনিয়ের  চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন ,অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ,  শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, সকল শুভানুধ্যায়ী, সুপ্রিয় ছাত্র- ছাত্রীবৃন্দ সকলকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন  জানিয়েছেন। এবং বিদ্যালয়ের এই অগ্রযাত্রায় আগামীতে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button