
শহর প্রতিনিধি
ফেনীর ফতেহপুর এলাকা থেকে ৪০ কেজি গাজাঁসহ ১ জনকে আটক করেছে র্যাব ৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৬ লক্ষ ৪০ হাজার টাকা।
শুক্রবার দুপুরে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফতেহপুর নাইস ওয়াসিং এন্ড গিরিজ সেন্টার এর সামনে থেকে গাঁজাসহ গাড়ী চালক মো: জিহাদকে আটক করা হয়। আটক মো: জিহাদ কুমিল্লার দাউদকান্দি থানার কানোরা এলাকার আবুল কালামের ছেলে।
র্যাব ক্যাম্প ফেনী ৭ এর অধিনায়ক জাবের আল ইমরান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক নিয়ে চট্রগ্রাম থেকে কুমিল্লার দিকে একটি পিক আপ ভ্যান যাচ্ছে। এমন খবরে অভিযান পরিচালনা করে ফতেহপুর এলাকা থেকে চালক মো: জিহাদকে আটক করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পিকআপটির ড্রাইভিং সীটের নীচে একটি লাগেজে এবং অপরএকটি ট্রাভেল ব্যাগের ভিতর পলিথিন মোড়ানোা মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অধিনায়ক জাবের আল ইমরান আরো জানান, আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।




