জেলা সংবাদদাগনভূঞা

দাগনভূঞা মমারিজপুরে ডোবা থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার-

দাগনভূঞা প্রতিনিধি-

সোনাগাজী উপজেলার ১নং চরমজলিশপুর ইউনিয়নের ছয়আনি গ্রামের নাজের কোম্পানীর বাড়ির ফানা উল্লাহ ছেলে আরাফাত হোসেন(৯) পানিতে ডুবে করুন মৃত্যু হয়। স্থানীয়রা মনে করছেন মৃত্যু টি রহস্য জনক!

ফেনী জেলার সব খবর সবার আগে, Capture sonagazi

আরাফাত হোসেন উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষীগঞ্জ মরহুম হাফেজ সামছুল হক (রঃ) নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার ছাত্র। পাশ্ববর্তী  দাগনভূঞা উপজেলার মমারিজপুর গ্রামের একটি ডোবাতে তার লাশ পাওয়া যায়।  সোনাগাজী-দাগনভূঞা সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ মাসকুর রহমান ও মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।। এই ঘটনায় মাদ্রাসার সভাপতি হাফেজ আবুল বাশার সহ কয়েকজন শিক্ষককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

মাদরাসার হুজুর ও তার সহপাঠীরা বলেন আরাফাত হোসেন শনিবার রাত সাড়ে ১০ টার সময় আবাসিক হোস্টেল থেকে বাথরুমে যাওয়ার কথা বলে বাহির হয়।  তার সাথে ছিল অন্য একজন সহপাঠী । তাকে আরাফাত বলে তার পরনের লুঙ্গিতে প্রসাব লেগেছে । হোস্টেল রুম থেকে আরাফাতের জন্য একটি লুঙ্গি আনতে অনুরোধ করে। কিন্তু ঐ সহপাঠী লুঙ্গি না এনে রুমে এসে ঘুমিয়ে পড়ে।

ভোরে মাদরাসার শিক্ষকরা ফজরের নামাজ পড়তে ছাত্রদের মসজিদে নেয়ার সময় দেখা যায় আরাফাত হোসেন নাই। পরে মাদরাসার শিক্ষক ও ছাত্ররা আরাফাতকে খুঁজতে বের হলে মাদরাসার পাশ্ববর্তী একটি ডোবায় আরাফাতের লাশ দেখতে পায়। পরবর্তীতে  দাগনভূইয়া  থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তার এ করুন মৃত্যুতে মরহুম হাফেজ সামছুল হক (রঃ) নুরানী হাফেজিয়া মাদরাসায় ও তার গ্রামে শোকের ছায়া পড়ে।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button