জেলা সংবাদধর্ম

ফেনী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

খুলনার রূপসায় শিয়ালী গ্রামে, পটুয়াখালী কলাপাড়ায় রাখাইন এলাকায়, মৌলভীবাজারের কুলাউড়ায় আদিবাসী সহ সারা দেশে ধর্মীয় জাতিগত সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট, ও ভূমি জবর দখলের প্রতিবাদে ফেনীরে ট্রাংকরোড়ে শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তাগন বলেন মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের সকল জাতি একসাথ হয়ে দীর্ঘ নয়মাস সংগ্রাম করেছে। স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল জাতি তার অধিকার নিয়ে বসবাস করবে এটি ছিল স্বীকৃত।

কিন্তু আজ সারা দেশে ধর্মীয় জাতিগত সাম্প্রদায়িক হামলা,লুটপাট, ও ভুমি জবর দখল চলছে। অসাম্প্রদায়িক বাংলাদেশে এটি আমাদের আশা ছিল না। কিন্ত এক শ্রেণির স্বার্থান্নেষী মহল তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এধরণের ঘটনাগুলো ঘটাচ্ছে।সংখ্যালগুদের ওপর জুলুম করছে। অনতী বিলম্বে সকল অপরাধীদের দ্রুত বিচার দাবী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট।আর যেন এসব ঘটনার পূনরাবৃত্তি না ঘটে সেশাবেশ থেকে জোর দাবী জানানো হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে আরো অভিযোগ করা ফেনীর কাজিরবাগ ইউনিয়নের চেরায়ম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল স্থানীয় সংখ্যালগু সম্প্রদায়ের এক অবুঝ শিশুকে তার নিজস্ব অফিসে নিয়ে জোর পূর্বক ধর্মান্তরীত করা হয়।

জেলার সংখ্যালগু নেতা শুকদেব নাথ তপন ফেনী ২ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নিকট বুলবুলকে দলথেকে বহিস্কার সহ কঠোর বিচার দাবী করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button