জেলা সংবাদফেনী সদরশিক্ষা
ফেনীর ধলিয়াতে স্কুল ছাত্রের বিষপানে আত্মহত্যার চেষ্টা

বিশেষ প্রতিনিধিঃ
ফেনী সদর উপজেলার উপজেলার ধলিয়া ইউনিয়নের ধলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্ররে নিকট শ্রেনী কক্ষে মোবাইল ফোন পাওয়া যায়।
উক্ত ছাত্রকে মারধর করা ও অভিবাবককের সামনে অপমান করায়, অপমান সইতে না পেরে বাড়ীতে এসে বিষপানে আত্মহত্যা চেষ্টা করেছে ধলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নুর মোহাম্মদ সিয়াম।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দশম শ্রেণির ছাত্র নুর মোহাম্মদ সিয়াম গতকাল শ্রেনী কক্ষে মোবাইল ফোন নিয়ে গেলে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ছাত্র কে বেদম মারধর করে। এক পর্যায়ে ছাত্রের মা কে খবর দিয়ে স্কুলে এনে স্কুল ফের বকাঝকা করে। এতে স্কুল ছুটির পর ছাত্র নুর মোহাম্মদ সিয়াম দুপুর ৩ টার সময় বাড়ীতে এসে বিষপান করে।
খবর পেয়ে অভিবাবকরা সিয়ামকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সিয়াম সদর হাসপাতালের তৃতীয় তলায় ভর্তি রয়েছে।
সিয়ামের পিতা নুর মিয়া জানান প্রধান শিক্ষক ছাত্রের কাছে যেহেতু মোবাইল পেয়েছে সে জন্য তাকে শাস্তি দিয়েছেণ। কিন্তু তার অভিভাবককে ডেকে এনে সবার সামনে অভিভাবক ও ছাত্রকে বকাঝকা করে অপমান করায় ছেলেটি রাগে ক্ষোভে বাড়ীতে এসে বিষপান করে।
এখন আমার ছেলে মূত্যুর পথ যাত্রী। ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সি জানান ছাত্রটি বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা বিষয়টি তিনি শুনেছে। এটি অনাকাঙ্ক্ষিত আচরণ। এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম কে ফোন করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।




