ফেনীর খবরফেনী সদরস্বাস্থ্য

ফেনী শহরে অনিয়মের কারনে ৫ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

শহর প্রতিনিধি

ফেনী শহরে বিভিন্ন হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত  অভিযান চালিয়ে পাঁচ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে দুই লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে । শনিবার (২৯ অক্টোবর) বিকেলে ফেনী সদর উপজেলার নির্বহিী মেজিষ্ট্রেড ও সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক এ অভিযানে নেতৃত্ব দেন।

ফেনী জেলার সব খবর সবার আগে, Capture 312

প্রতিষ্ঠানগুলো হলো- শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ডা. হায়দার ক্লিনিককে দেড় লাখ টাকা, তারেক ফিজিওথেরাপিকে ১৫ হাজার টাকা, ফেনী নিউ পপুলার ডায়াগনস্টিককে ৩০ হাজার টাকা, ফেনী ক্লিনিককে ৭০ হাজার টাকা ও এনআইএস ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা, ফেনী ট্রমা সেন্টারের কনসাল্টেন্ট ডা. ফয়েজ আহমেদ মুরাদ, ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আসিফ উদ্দৌলা, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. যুবায়ের ইবনে খায়ের ।

উক্ত বিষয়ে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা বলেন, প্রতিষ্ঠানগুলো তাদের মূল্য তালিকা প্রদর্শন না করা, স্বাস্থ্যসেবার সরঞ্জামাদি যথাযথভাবে সংরক্ষণ না করায়  জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

 

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button