জেলা সংবাদদাগনভূঞা

দাগনভূঞাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই

করোনা রোগীদের জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এর উদ্যোগে  দাগনভূঞার পৌরসভার মেয়র এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম ফারুক বাচ্চুর পরিচালনায় দাগনভূঞায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।

বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ আহম্মেদ, দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button