জেলা সংবাদদাগনভূঞাধর্ম

দাগনভূঞা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী

দাগনভূঞা প্রতিনিধি:

ঈদ মানে খুশি,                                                ঈদ মানে আনন্দ।                                            ঈদ আসে ভুলিয়ে দিতে,                                সকল বিবাদ দ্বন্দ্ব।

এ প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দাগনভূঞা প্রেসক্লাবের আয়োজনে ঈদ

পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার (৫ মে) বিকেলে স্থানীয় মনপুরা কাবাব হাউজ এন্ড কমিউনিটি সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা এবং উপস্থিত সকলে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছাসহ কুশল বিনিময় করেন।

ফেনী জেলার সব খবর সবার আগে, IMG 20220505 180043

প্রেসক্লাবের সভাপতি এম.এ তাহের পন্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী’র কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম।

 

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল আলম খাঁন, সহ-সভাপতি আহমেদ হিমেল, সাবেক সহ-সভাপতি রহিম উল্যাহ বাবুল, যুগ্ম সম্পাদক নাজমুল খান, কোষাধ্যক্ষ মোঃ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফ উদ্দিন মিঠু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বাহাদুর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার, সদস্য অর্জুন দাস, আলা উদ্দিন আল হাসান, তবারক হোসেন সোহেল, জাহাঙ্গীর আলম, তাহেরুল ইসলাম, এম আরাফাত ভূঁঞা, তাপস রায়, নূরুল হুদা রাসেল ও কামরুল ইসলাম প্রমুখ।

এসময় মনমুগ্ধকর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার জীবন হোক বর্ণীল, ঐক্যবদ্ধভাবে দাগনভূঞা প্রেসক্লাবকে এগিয়ে নেওয়া এবং পেশাদারিত্ব মনোভাব নিয়ে সাংবাদিকদের মধ্যে আন্তরিক ঐক্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ নানা বিষয়ে আলোচনা করেন বক্তারা।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button