২৫০ শয্যার ফেনী সদর হাসপাতালে ১৫০ শয্যায় করোনা রোগীদের জন্য

ফেনীর হাসপাতালে ইতিমধ্যে করোনা রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ চালু হয়েছে। চলতি সময় থেকে ২৫০ শয্যার এ হাসপাতালটিতে চাহিদা মোতাবেক রোগীরা অক্সিজেন সেবা পাবে। হাসপাতালের নতুন ভবনের ১৫০ শয্যার করোনা ইউনিটে পুরোভাগে রোগীদের চিকিৎসা দেয়া হবে। এছাড়াও আইসিইউ ইউনিটে আরো ১০টি শয্যা বাড়ানোর হবে।
গতকাল রবিবার দুপুরে হাসপাতালের এক অনুষ্ঠানে ফেনী সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন হাজারী বলেছেন, করোনার শুরুথেকে যেসব সিলিন্ডার দিয়ে হাসপাতাল রোগীদের সেবা হতো অক্সিজেন ট্যাংক স্থাপনের ফলে সেগুলোর আর প্রয়োজন হবে না। এজন্য উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে ফেনী হাসপাতালের সিলিন্ডারগুলো ব্যবহার করার জন্য বিতরন করে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এতে করে গ্রাম পর্যায়ের রোগীরা সেবা পাবে এবং জেলা সদর হাসপাতালে এর চাপ কমবে।




