ফেনীর খবর
ফেনীর মহিপালে ফেরিওয়ালাকে ছুরিকাঘাত করে হত্য: আহত আরো একজন

শহর প্রতিনিধি
নওগাঁতে প্রেমিকা আত্মহত্যার পেছনে জড়িত থাকার সন্দেহে ফেনীর মহিপাল লুদ্দার পাড় এলাকায় দুই ফেরিওয়ালা সহোদরকে ছুরিকাঘাত করে পালিয়েছে প্রেমিক ডায়মন্ড। এদের মধ্যে আল আমিন(২৫) ঘটনাস্থলেই মারা যান। আহত অপর বড় ভাই তোফাজ্জলকে আশংকা জনক অবস্থায় ঢাকায় নেয়া হয়েছে।
নিহত, আহত ও ঘাতকের বাড়ির নওগাঁ জেলার মান্দা থানায় বলে জানিয়েছেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন।
তারা লুদ্দার পাড়ের ওই কলোনীতে ভাড়া থাকতো ও ফেরী করে মালামাল বিক্রি করতো।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ফেনী পৌরসভার ১৩নং ওয়ার্ডের লুদ্দার পাড়ের একটি কলোনীতে এই ঘটনা ঘটে।
ফেনী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার উদ্ধার করে ফেনী ২৫ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ডায়মন্ডের সাথে নওগাঁয় এক হিন্দু মেয়ের সাথে প্রেম ছিল। গত কিছুদিন আগে মেয়েটি ডায়মন্ডকে ফোন করলে তার চাচাতো ভাই আল আমিন ফোন রিসিভ করে ডায়মন্ড সেজে মেয়েটিকে অকথ্য ভাষায় গালাগালি করে। অভিমানে মেয়েটি আত্মহত্যা করে।
এই ঘটনায় উত্তেজিত হয়ে ডায়মন্ড তার চাচাতো ভাই আল আমিনকে বৃহস্পতিবার দিবাগত রাতে এলোপাতাড়ি কোপানোর সময় তোফাজ্জল বাধা দেয়। বাধা দেয়ায় ডায়মন্ড তোফাজ্জলকেও কুপিয়ে আহত করে। ঘটনায় আল আমিন ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা তোফাজ্জলকে মুমুর্ষ অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।




