ফেনীর খবরদাগনভূঞাবিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষা

দাগনভূঞা বিজ্ঞান মেলায় সিনিয়র গ্রুপে দাগনভূঁঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট জুনিয়রে সিলোনীয়া হাই স্কুল ১ম স্থান অর্জন

দাগনভূঞা প্রতিনিধি

৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে দাগনভূঞা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজ্ঞান  মেলায় দাগনভূঞা উপজেলায়  সিনিয়র গ্রুপে চতুর্থবারের মতো প্রথম স্থান অর্জন করেছে উপজেলার অন্যতম সেরা কারিগরি ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ‘ দাগনভূঁঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ‘ এবং জুনিয়র গ্রুপে ফেনী জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সিলোনীয়া হাই স্কুল। এই মেলায় বিশেষ গ্রুপে অংশগ্রহণ করেও উপজেলা পর্যায়ে প্রথম স্হান অর্জন করেছে ‘ দাগনভূঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বিজ্ঞান ক্লাব। 

 

ফেনী জেলার সব খবর সবার আগে, FB IMG 1668521796806

এছাড়া বিজ্ঞান মেলা উপলক্ষে উপস্থিত বক্তৃতায় স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সিলোনীয়া হাই স্কুলের নবম শ্রেণির মেধাবী ছাত্র আবদুল্লাহ আল লাবিব এবং সিনিয়র গ্রুপে বক্তব্য প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে উক্ত ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ২য় সেমিস্টারে অধ্যরনরত মেধাবী শিক্ষার্থী মামুনুল ইসলাম সুজন।

মঙ্গলবার (১৫ নেভেম্বর) সকাল ১০.৩০ এ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার ভূমি মেহেরাজ শারবীন, দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সুজন কান্তি শর্মা, উপজেলা কৃষি অফিসার মোঃ মহি উদ্দিন মজুমদার , উপজেলা সহকারী প্রোগ্রামার ( আইসিটি) মোঃ মহসিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেনী জেলার সব খবর সবার আগে, 314598882 470826025120364 3117629751813096002 n

দিনব্যাপী মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর প্রজেক্ট নিয়ে  অংশগ্রহণ করে। বিকাল ৪ ঘটিকার সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এখানে উল্লেখ্য যে, গত ১৪ই নভেম্বর দাগনভূঞা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ অনুষ্ঠিত হলে সে মেলাও উপজেলা পর্যায়ে ‘ দাগনভূঁঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ‘ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে

এবং পূর্বে বিগত ৪১,৪২,৪৩ তম বিজ্ঞান মেলায়ও উপজেলা পর্যায়ে ধারাবাহিক প্রথম স্থান অর্জন করেছে আসছে দাগনভূঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট।

দাগনভূঞা উপজেলার একমাত্র কারিগরি ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানটি বেশ সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সিলোনীয়া হাই স্কুল ২০২২ শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে সম্মান অর্জন করেন।

সিলোনীয়া হাই স্কুলের বর্তমান সভাপতি ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন এবং দাগনভূঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠানটির সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক অজয় কুমার দেব সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান -এ অসাধারণ সফলতার জন্য।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button