হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন বিশিষ্ট রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক নিজাম চৌধুরী –

ফেনীর কৃতি সন্তান গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক নিজাম চৌধুরী এনজিওপ্লাস্টি করে হার্টে দুইটি স্টেন্ট বসানো হয়েছে। সুস্থতা বোধ করলে বুধবার রাতে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন তিনি।
পরিবার সুত্র জানায়, প্রায় তিন মাস ধরে অসুস্থ হয়ে নিউইয়র্কে চিকিৎসা নিচ্ছিলেন নিজাম চৌধুরী। গত ২২ জুন হাসপাতালে ভর্তি করা হলে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এবং ওই দিনই এনজিওপ্লাস্টি করে তার হার্টে একটি স্টেন্ট বসানো হয়।
বাকী দুইটির বসানোর জন্য ৭ জুলাই হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হলে তিনি সেখানে হার্ট অ্যাটাক করেন।দুই দিন লাইফ সাপোর্টে থেকে তার জ্ঞান ফিরে।
নিজাম চৌধুরী জানান,সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার দিকে তিনি ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি হয়েছেন।রাতেই তার করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার রাতে ফের এনজিওপ্লাস্টি করে হার্টে দুইটি স্টেন্ট বসানো হয়।
সুস্থ হয়ে তিনি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেন। দ্রুত সুস্থতা কামনায় দেশ বিদেশে যারা তার জন্য দোয়া করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান দেশের এ বিশিষ্ট রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক।




