ধর্মফেনীর খবর

ফেনীতে ৬ষ্ঠ বারের মতো গনেশ পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

ফেনীর ঐতিহ্যবাহী জয়কালী মন্দিরে তরুন যুবাদের আয়োজনে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী গণেশপূজা। গনেশ দেবতার আরেক নাম গনপতি। তরুন সমাজ গণপতি হিসেবে বেশি প্রাধান্য দিয়ে থাকে।

করোনার কারনে  স্বাস্থ্য-বিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠান পালন করেছেন গনেশ পুজা উদযাপন কমিটি। এবারের আয়েজনে ছিল পূজা অর্চনা ,মাতৃপূজা, পিতৃপূজা ও অঞ্জলী প্রদান ।

মূলত গনেশপূজা কে হিন্দু সম্প্রদায় গনেশ চতুর্থী হিসেবে জেনে থাকে। গনেশ তার বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য প্রসিদ্ধ। হিন্দু শাস্ত্রে গনেশ দেবতা হচ্ছে বিঘ্ননাশকারী, শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতা রূপে পূজিত হয়।

বিভিন্ন শুভকার্য, উৎসব ও অনুষ্ঠানের শুরুতে তার পূজা প্রচলিত আছে। অক্ষর ও জ্ঞানের দেবতা রূপে যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব খোলার শুরুতেও গণেশ দেবতাকে আহবান করা হয়।

ফেনী জেলার সব খবর সবার আগে, images 1

আয়োজক কমিটি বলেন আমরা ব্যতিক্রম ভাবে গনেশপূজা উদযাপন করে আসছি । একঝাঁক তরুন  ও যুবক শ্রেণির  সমন্বয়ে কাজ করছেন তারা। গনেশপুজা আযোজনের মাধ্যমে যে বিষটিতে তারা প্রধান্য দিয়েছেন তার অন্যতম হলো ভ্রাতৃত্বের বন্ধন, সন্তান তার মা বাবাকে দেবতুল্য জ্ঞানে সম্মান প্রদর্শন, সর্বোপরি সনাতন সমাজকে জাগ্রত করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য।

রাতে মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও আগামীদিন দুপুরে ফেনীর এতিহ্য দশমীঘাটে প্রতিমা বিশর্জনের  মাধ্যমে এ আয়োজনের আনুষ্ঠানিকতার পরিসমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

 

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button