ফেনীর খবর
ফেনীর ট্রাংক রোডে পিকআপ ভ্যানের চাকায় ব্যবসায়ির মৃত্যু

ফেনীর ট্রাংক রোডে সোনালী ব্যাংকের সামনে বালুভর্তি পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শাহজালাল(৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল ১০ টায় এই দুর্ঘটনা ঘটে।
উক্ত ব্যবসায়ী ফেনী বড় মসজিদ মার্কেটের মেট্রো পাঞ্জাবী হাউজের মালিক । তার গ্রামের বাড়ি ফেনী সদরের মোটবী ইউনিয়নে।
ফেনী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে ও ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ও পিকআপ ভ্যানটি জব্দ করেছে।
ঘটনার পরপরই ঘাতক ড্রাইভার ও তার সহযোগি হেলপার সহ পালিয়ে যায়। স্থানীয়রা জানান মোটরসাইকেলটি একটি রিকশার ধাক্কায় পিকআপ ভ্যানের পিছনের চাকার নিচে পড়ে যায়।
ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের ব্যবসায়িক অংশিদার খোরশেদ আলম মর্গে লাশ শনাক্ত করেন।
তার মৃত্যুতে ব্যবসায়ী,স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।




