ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তপু, সম্পাদক জাবেদ
বিশেষ প্রতিনিধি
আজ সোমবার (৪ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তোফায়েল আহাম্মদ তপুকে সভাপতি ও মোঃ নুর করিম জাবেদকে সাধারণ সম্পাদক করে ফেনী জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
ফেনী জেলা ছাত্রলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি ও কলেজ ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) ছিলেন তোফায়েল আহমেদ তপু। তপুর বাড়ি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে। অপরদিকে মোঃ নুর করিম জাবেদ সাবেক সিনিয়র সহ-সভাপতি,ফেনী সরকারি কলেজ ছাত্রলীগরে দায়িত্ব পালন করে। তার বাড়ি ফেনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের জি. এ একাডেমী।
এর আগে গত ২৮ মার্চ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফেনী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ। বিদায়ী কমিটির সভাপতি ছিলেন এস এস সালাহ উদ্দিন ফিরোজ এবং সাধারণ সম্পাদক ছিলেন জাভেদ হায়দায় জর্জ। ২০১৫ সালে কাউন্সিলের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।




