
পৃথিবীতে ধর্ম একটি মানবজীবন পরিচালনার বিধিবদ্ধ । এছাড়া জীবন বিধানের হৃদয়গ্রাহী জনহিতৈষী ও জনবান্ধব এবং পরম কল্যাণমূখী বিধি প্রদত্ত সমাজ সংস্কৃতির ধারক ও বাহকের সমষ্টি সম্বলিত প্রতিষ্ঠানই হচ্ছে মানব ধর্ম।
প্রত্যেক মানুষ যেমন ধর্মকে লালনপালন অন্তর দিয়েই করে থাকে। আবার ধর্মের আবাস্থল বা পবিত্র ভূমি মানুষের অন্তরস্থল।

মানুষ তার নিজ কক্ষপথে তার নিজের ধর্ম ও কর্ম সম্পন্ন করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। ধর্মের মূলভিত্তি প্রস্তর কিন্তু চরম মানবতার দেয়ালে চির গ্রথিত করে বিধাতা হস্তে রেখেছেন। প্রত্যেক বর্ণ, গোত্র বা জাতির আলাগ আলাগ ধর্ম কর্ম ও ধর্মীয় দৃষ্টিকোণের স্বাতন্ত্র্যবোধ রয়েছে।
ধর্মের মূখ্য বিষয়ই হচ্ছে মানবতা বা ইনসানিয়াত। অথ্যাৎ মানবতার সেবাই পরম ধর্ম। তাই মানুষ আপ্রাণ চেষ্টা সাধনা বা ব্রত পালন করেই নিজের মধ্যে ধর্মীয় গুণের প্রতিফলনের বহিঃপ্রকাশ ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ।
মানুষ মানুষকে ধর্ম্ম কর্ম্ম পালনে সম্যক সাহায্য সহযোগিতা করে থাকে। ইহাই বিশ্ব মানবতার মানবিকগুণ। নানান মানুষ নানান পন্থায় ধর্মের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ কতটুকু করে যাচ্ছেন সেটাই দেখার মূখ্য বিষয়। পৃথিবীতে এমনও ব্যতিক্রমধর্মী মহৎ লোক জন আছেন যাঁরা হৃদয় উজাড় করে মানবতা,ধর্ম্ম ও জনকল্যাণে সদ্বকর্ম্মে নিয়োজিত থাকতে বেশী পছন্দ করে এবং আত্ম উৎসর্গ করতে ভালবাসেন।
অনেকে অদম্য আগ্রহ প্রকাশ করে নিজেকে মানবতার তরে বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন না। মানুষ এমনও আছে ধর্ম চর্চ্চায় ব্রতী মানুষের জন্য সেবার বস্তু লয়ে দ্বারেদ্বারে দিবানিশি পায়চারী করে আত্ম তৃপ্তি লাভ করে।
এমনি একটি অনন্য দৃষ্টান্ত রিতিমত চর্চ্চা করেই যাচ্ছেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। রমজান মাসব্যাপী রোজাদারের জন্য নিজ হস্তে পবিত্র ইফতারি বিতরণ। দেখে অবাক হই যে,কত টুকু মানবিক হলে এমন বিনা মূল্যে পরম কল্যাণকর কাজ কর্ম করতে পারে।
মানবতার জয় হোক, মানুষের জয় হোক।।




