
শহর প্রতিনিধি
ফেনী জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারন সভা-২০২২ শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল মামুন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাত থেকে সম্মাননা গ্রহন করছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন সহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ।




