জেলা সংবাদদাগনভূঞামানবতা
আজ কবি ও ব্যাংকার সফিউল হক’র ৪০তম জন্মদিন

নিজস্ব প্রতিনিধি:
মোহাম্মদ সফিউল হক কবি, প্রাবন্ধিক, সমাজকর্মী ও সংগঠক। আজ ১ জুন কবির ৪০তম জন্মদিন। ১৯৮২ সালের এই দিনে ফেনী জেলার দাগনভুঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামে জন্মগ্রহণ করেন ।তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ।
জন্মদিনে ফেনীর সংবাদ ডট কম পরিবারের পক্ষ থেকে কবিকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
কবির পিতা মরহুম মাস্টার ছেরাজুল হক, মাতা নুর নাহার বেগম। মেধাবী এ কবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে সম্মান এবং বায়োটেকনোলজিতে এম.এস ডিগ্রী অর্জন করেন, বাংলাদেশ উম্মুক্ত বিশ্বিবদ্যালয় থেকে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফেনী ল’ কলেজ থেকে এলএল.বি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (পিজিডিএইচআরএম), ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমী (আইবিটিআরএ) থেকে ডিপ্লোমা ইন ইসলামী ব্যাংকিং (ডিআইবি) ডিগ্রী অর্জন করেন। । মেধাবী সফিউল সাংবাদিকতা ও স্পোকেন ইংলিশে ডিপ্লোমা ডিগ্রীধারী। এছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকারস্ বাংলাদেশের ডিপ্লোমেট এসোসিয়েট (ডিএআইবিবি)।
পেশাগত জীবনে প্রথম সারির একটি বেসরকারী ব্যাংকে কর্মরত। দূর্গম পাহাড় ট্রেকিং,ঝর্ণার জলে অবগাহন ও শিকড়ের সন্ধানে ঐতিহসিক স্থান পরিদর্শন তার অন্যতম শখ। সমাজ সেবা একটি নেশা। যুক্ত আছেন নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহের সাথে- সভাপতি: পথের ফুল ফাউন্ডেশন, সভাপতি: বন্ধন ব্লাড ডোনার ক্লাব,আহবায়ক: দক্ষিন জায়লস্কর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ,সভাপতি: প্রয়াস সাহিত্য সংসদ,সহযোগী সম্পাদক: ত্রৈমাসিক হুইশেল ,সদস্য: ফেনী রিডার্স ফোরাম,সদস্য: দ্বীপজ সাহিত্য সংসদ,সদস্য সচিব: স্টেপ ভ্রমণ সংঘ,প্রতিষ্ঠাতা : আমরা নতুন শিশু সংগঠন চট্টগ্রাম, প্রতিষ্ঠাতা :ডিসকভারী বাংলাদেশ ভ্রমণ সংঘ। সদস্য: লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী(ডিস্টিক ৩১৫ বি ২)।
মানব জীবনের জটিল গতি প্রকৃতি, দ্বন্ধ, ভাঙন, অবক্ষয়, গ্লানি, উদ্দীপনা ও সমাজবোধ কবিকে তাড়িত করে, বিপন্ন করে, উদ্দীপ্ত করে যা উঠে আসে তার কবিতায়। তার কবিতার উপজীব্য প্রেম,দ্রোহ, স্বপ্ন, মুক্তি ও প্রতীক্ষা। বাবা মায়ের আদর্শ সন্তান, স্ত্রীর কাছে আদর্শ স্বামী, সন্তানের কাছে আদর্শ বাবা এবং অফিসের যোগ্য কর্মকর্তা থেকে কবিতার মত শিল্পে টিকে থাকা সহজসাধ্য নয়। এই কঠিন কাজটি করেই কবি এগিয়ে চলেছেন শিল্প ভাবনায় বিশ্বাসের বুননে সত্যের নান্দিপাঠে। শীত নিদ্রায় বসন্ত(২০১৯) ও আত্মমগ্ন কথামালা (২০২০) নামে তার দুইটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রকাশের অপেক্ষায় আছেঃ অথবা অন্য কোন নরকের গল্প’, গল্পগ্রন্থ- একজন এজাজুল ও তার স্বপ্ন, উপন্যাস- তাহার নাম দিলাম ক্লিওপেট্টা,
দৈনিক ফেনীর সময় পত্রিকায় প্রকাশিত কলাম সংকলন ‘সময় কথন’ এবং ব্যাংকিং বিষয়ক বই ‘ ব্যাংকিং পরিভাষা’।এছাড়া স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় তার গল্প, কবিতা ও প্রবন্ধ নিবন্ধ নিয়মিত প্রকাশিত হচ্ছে।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং মুজতাবা রাফিদ হক জাদিদ নামে এক পুত্র ও রামিসা নূর জাহিন নামে এক কন্যা সন্তানের জনক। কবির জন্য শুভ কামনা সব সময়।




