ফেনীর খবরআইন আদালতমানবতা

কোরবানপুরে সাগরকে পিটিয়ে হত্যা ঘটনাস্থল পরিদর্শন করেন বামাস 

দাগনভূঞা প্রতিনিধি-

প্রকাশ্যে ধুমপান করার অযুহাতে গত ১৫ মার্চ সন্ধ্যায় দাগনভুঞার কোরবানপুর আশ্রয়ন সংলগ্ন নানা-নাতি স্টোরের সামনে মোহাম্মদ সাগর(২৪)নামে এক যুবককে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

ফেনী জেলার সব খবর সবার আগে, FB IMG 1711252495970

পরদিন চিকিৎসাধীন অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত সাগর সিন্দুরপুরের নারায়নপুর গ্রামের মোহাম্মদ আলমগীরের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।

মৃত্যুর ৭দিন পরও মামলা না হওয়ায় ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের পরিবারের সাথে সাক্ষাত করেন বাংলাদেশ মানবাধিকার সম্মিলন – বামাসের চেয়ারম্যান অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু ও সাংবাদিক সৈয়দ মনির আহমদ।

মর্মান্তিক এই হত্যাকান্ডের বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত আইনি সহায়তা দেয়ার আশ্বাস দেন বামাস চেয়ারম্যান।

সাগরের দাদী শামসুন্নাহার ও ফুফু বিবি কুলছুম বলেছেন, আমরাই হুমকির মধ্যে আছি, অভাবের তাড়নায় চুলা জ্বলেনা। মামলা করে নিজেরা টিকে থাকতে পারবো কিনা সন্দেহ। মামলা চালানোর খরচও নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই বিশ্বাসে বসে আছি, তিনি যা করেন, তাই হবে।

তবে ইফতারের সময় সাগরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এর বিচার হওয়া দরকার বলে মনে করেন তারা।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button