জেলা সংবাদদাগনভূঞারাজনীতি

দাগনভূঞায় ইউপি চেয়ারম্যান প্রত্যাশী আলমগীরের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ: প্রাণনাশের হুমকি

দাগনভূঞা প্রতিনিধ-

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলমগীরকে সোমবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হত্যার হুমকি প্রদান করে।

পুলিশ ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, ওইদিন দিবাগত গভীর রাতে উপজেলার লালপুর গ্রামের ওলী মোহাম্মদ ভূঞা বাড়ীতে ৬-৭ টি মোটর সাইকেল যোগে অজ্ঞাত নামা দূর্বৃত্তরা নুর ইসলামের ছেলে মোহাম্মদ আলমগীরের বসত ঘর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এবং আসন্ন ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বলে যায়, নির্বাচনে প্রার্থী হলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে দূর্বৃত্তরা।

ভূক্তভোগী মোহাম্মদ আলমগীর বর্তমানে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগতেছেন। তার জীবনের নিরাপত্তা চেয়ে দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

ভূক্তভোগী আলমগীর জানান, সে আসন্ন ইউপি নির্বাচনে মাতূভূঞা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আর তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে একটি পক্ষ তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এবং সর্বশেষ সোমবার দিবাগত রাতে আলমগীরের বাড়ীতে এসে তার বসত ঘর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এবং নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে দুর্বৃত্তরা স্থান ত্যাগ করে। বর্তমানে আলমগীর তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তা হীনতায় ভূগছে। জীবনের নিরাপত্তায় চেয়ে প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button